কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

কুমিল্লায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (৬ জুলাই) কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. আবদুল হান্নান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত কাজী মোজাম্মেল হক রিফাত কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার বাসিন্দা। তিনি কে এম স্বপনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে ওই স্কুলছাত্রী একাধিকবার ধর্ষণের শিকার হন। পরে ঘটনার বিচার চেয়ে একই বছরের ১ অক্টোবর ভুক্তভোগীর মা কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলাটি তদন্তের দায়িত্ব পায় পুলিশ। তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ আসামি রিফাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান জানান, মামলার সাক্ষ্য-প্রমাণ ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ দণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৫ বছরের আইনি লড়াইয়ের অবসান, খালাস পেলেন ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা

রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ৭ জুন

রামিসা হত্যা মামলায় আত্মপক্ষ সমর্থনে আদালতে আসামিরা

আদালতে সাক্ষ্য দিতে এসে ন্যায়বিচার চাইলেন রামিসার বাবা

ক্রসফায়ারে মেরে ফেলেন আমাকে, এত টাকা কোথায় পাবো?: আদালতে সুব্রত বাইনের মেয়ে

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি তুহিনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

লেফটেন্যান্ট তানজিম হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড, পাঁচজনের যাবজ্জীবন

শাপলা চত্বর হত্যা মামলায় দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপা গ্রেফতার

আদালত হয়রানির জায়গা নয়, মানুষের আস্থার জায়গা: বগুড়ায় প্রধানমন্ত্রী

