কুমিল্লায় ডোবায় মিলল নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

কুমিল্লার বুড়িচংয়ে একটি ডোবা থেকে আদনান আলতাফ নামে এক ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ইস্টার্ন মেডিকেল কলেজের হোস্টেল থেকে নিখোঁজ হওয়ার দুই দিন পর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। কলেজ ক্যাম্পাস থেকে প্রায় ৫০০ গজ দূরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন একটি ডোবায় পাওয়া যায় মরদেহটি।
আদনান ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার বুনপাড়া, দাঙ্গালপাড়ায়। তাঁর বাবার নাম আলতাফ হোসাইন রাথার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সোমবার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বের হওয়ার পর নিখোঁজ হন আদনান। পরিবারের পক্ষ থেকে তাঁর সন্ধান চেয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়। এ ঘটনায় বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল।
পরিবার জানায়, সোমবার রাত ১১টা ৩৬ মিনিটে আদনান কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে একটি ইন্ডিয়ান ফুড হোটেলে যান। সেখান থেকে রাত ১২টা ৫ মিনিটের দিকে তিনি নিখোঁজ হন। এরপর তার সন্ধানে খোঁজাখুঁজি শুরু হয়।
ইস্টার্ন মেডিকেল কলেজের চেয়ারম্যান শাহ মো. সেলিম জানান, আদনান কিছুটা মানসিকভাবে অসুস্থ ছিলেন। এ কারণে তাঁর মাকে সঙ্গে রেখে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছিল। শিক্ষার্থী নিখোঁজ হওয়ার পর বিষয়টি পুলিশকে জানানো হয় এবং থানায় জিডি করা হয়।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুর রহমান বলেন, আদনান নিখোঁজ হওয়ার খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে। বুধবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ডোবা থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

চিপস কিনে দেওয়ার কথা বলে দুই মেয়েকে বাজারে রেখে গেলেন মা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, আদালতে অটোরিকশাচালক সুমনের স্বীকারোক্তি

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কিশোরের মরদেহ

সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

