সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নূর জাহান (২২) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি ৯ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং আগামী মাসে তাঁর সন্তান জন্মদানের সম্ভাব্য সময় ছিল। মায়ের মৃত্যুর সঙ্গে সঙ্গে তাঁর অনাগত শিশুটিও পৃথিবীর আলো দেখার আগেই মারা গেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় নূর জাহানের মৃত্যু হয়। তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার মোছাগড়া এলাকার জোবায়ের হোসেনের স্ত্রী এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বাংলা বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৬১তম আবর্তন) শিক্ষার্থী ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দেড় বছর আগে জোবায়ের হোসেনের সঙ্গে নূর জাহানের বিয়ে হয়। জোবায়ের হোসেন জানান, গত শুক্রবার নূর জাহানের সামান্য জ্বর আসে। পরবর্তীতে নানা শারীরিক জটিলতা দেখা দিলে তাঁকে কুমিল্লায় চিকিৎসা দেওয়া হয়। কিন্তু অবস্থার উন্নতি না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তাঁর মৃত্যু হয়।
নূর জাহানের এমন অকালমৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
কলেজের বাংলা বিভাগের শিক্ষার্থী আফরিন সুলতানা বলেন, আমাদের সিনিয়র আপু নূর জাহানের মৃত্যুর খবর শুনে আমরা গভীরভাবে মর্মাহত। ডেঙ্গুতে তাঁর এই চলে যাওয়া মেনে নেওয়া কঠিন। তাঁর অনাগত সন্তানটিও দুনিয়ার আলো দেখতে পারল না।
বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মশিউর রহমান ভূঞা জানান, আজ বাদ আসর নূর জাহানকে তাঁর শ্বশুরবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। কলেজের শিক্ষকদের একটি প্রতিনিধিদল সেখানে উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীর মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল বাসার ভূঞা। তিনি বলেন, একজন মেধাবী ছাত্রীর এই অকালমৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। আমরা কলেজ পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যমুনা সেতু আমরা করেছি, পদ্মার উদ্যোগও আমরাই নিয়েছিলাম: সেতুমন্ত্রী

হাজারো প্রাণের বিনিময়ে গণতান্ত্রিক ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি

আসামে যুদ্ধবিমান বিধ্বস্ত, দুই পাইলট নিহত

ঈদযাত্রায় বাড়তি ভাড়া বা চাঁদাবাজি বরদাস্ত করা হবে না: সেতুমন্ত্রী

গোপালগঞ্জে শেখ হাসিনার আসনে জয়ী বিএনপির এস এম জিলানী

কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

মাদকবিরোধী সমাবেশে বক্তব্যকালে মৃত্যু, সেই অধ্যক্ষের দাফন সম্পন্ন

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

