চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ার দম্পতির একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের দাফন সম্পন্ন হয়েছে। আজ রোববার (২০ সেপ্টেম্বর) সকাল সোয়া ১১টায় কুমিল্লার কোটবাড়ির গন্ধমতি এলাকায় তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
এর আগে, সকাল ১০টা ১০ মিনিটে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় শোকস্তব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুর আড়াইটার দিকে কোটবাড়ি গন্ধমতি এলাকার নিজ বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ওই দিনই তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিখোঁজের পর পরিবারের সদস্যদের পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও পুলিশ বিভিন্ন স্থানে অপ্রতিমের খোঁজে তল্লাশি চালায়। নিখোঁজের প্রায় ২১ ঘণ্টা পর গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে কুমিল্লা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে রাতে অপ্রতিমের লাশ কোটবাড়ী গন্ধমতির নিজ বাড়িতে নেওয়া হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে অপ্রতিমের মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে। একাধিক সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ হেফাজতে থাকা তুহিন নামের এক যুবক বিকেল থেকে অপ্রতিমের সঙ্গে ছিল। এছাড়া আনাস ও ফাহিম নামের আরও দুইজনকে আটক করার তথ্য পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ ক্লু পাওয়া গেছে এবং তদন্তের মাধ্যমে দ্রুততম সময়ে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা ড. নাহিদা বেগমসহ স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে কোটবাড়ির বাতাস। অপ্রতিমের এই অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার ও স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মধ্যপ্রাচ্যের সংঘাতে ৫ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত, ইসরাইলকে দায়ী তেহরানের

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কিশোরের মরদেহ

সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

মাদকবিরোধী সমাবেশে বক্তব্যকালে মৃত্যু, সেই অধ্যক্ষের দাফন সম্পন্ন

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

