ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত, ইসরাইলকে দায়ী তেহরানের

ইসরাইলের হামলায় ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে তেহরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ ঘটনাকে ‘কাপুরুষোচিত হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেছেন।
বুধবার (১৮ মার্চ) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান জানান, তার সহকর্মী ইসমাইল খতিবসহ আরও কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের নিহত হওয়ার ঘটনায় দেশ শোকাহত।
এর আগে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ দাবি করেন, মঙ্গলবার (১৭ মার্চ) রাতে তেহরানে লক্ষ্য করে চালানো এক হামলায় খতিব নিহত হন। ইসরাইলি সামরিক বাহিনীও একই দাবি করে।
ইরানের পক্ষ থেকে জানানো হয়, খতিবের মৃত্যুর আগের দিনই দেশটির শীর্ষ নিরাপত্তা ব্যক্তিত্ব আলি লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলেমানি নিহত হন। একই ধারাবাহিকতায় আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির প্রাণহানির খবরও পাওয়া গেছে।
ইসমাইল খতিব ২০২১ সালের আগস্টে গোয়েন্দা মন্ত্রী হিসেবে দায়িত্ব নেন, ওই সময় ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হন। রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ক্ষমতায় এলেও খতিবকে তার পদে বহাল রাখা হয়, যা সাধারণ নিয়মের বাইরে একটি সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হয়।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত খতিবকে দেশটির রাজনীতিতে প্রভাবশালী এবং কট্টরপন্থী একজন কর্মকর্তা হিসেবে দেখা হতো।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না: শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গে স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, এনকাউন্টারে আসামি নিহত

তেলাপোকার বিক্ষোভে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ

ইরাকের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না: প্রধানমন্ত্রী আল-জাইদি

বাংলাদেশ আমাদের পথ দেখিয়েছে, বললেন ভারতীয় ছাত্রনেত্রী নেহা বোরা

ভারতের আন্দোলনের নেপথ্যে বাংলাদেশ: দাবি দিলীপ ঘোষের

যন্তর মন্তরে বিক্ষোভের অনুমোদন বাতিল, নতুন ৩ স্থান নির্ধারণ

নেপালে বুধিগণ্ডী নদীতে আকস্মিক বন্যা, ভেসে গেছে ঘরবাড়ি

চেন্নাই বিমানবন্দরে মোদিকে স্বাগত জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়

