সৌদির সঙ্গে মিল রেখে বগুড়ার তিন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সৌদি আরবের সঙ্গে মিল রেখে বগুড়ার গাবতলীসহ জেলার অন্তত তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে ভিন্ন সময়সূচিতে এসব জামাতে অংশ নেন স্থানীয় মুসল্লিরা।
গাবতলী উপজেলার রেলস্টেশন মসজিদে সকাল সাড়ে ৮টার দিকে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশত মুসল্লি অংশ নেন। জামাতের আয়োজন করে ইসলামী সমাজ সংস্কার আন্দোলনের অনুসারীরা। নামাজে ইমামতি করেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আজোয়ারপাড়া জামে মসজিদের খতিব মাওলানা লাইলাতুল কদর।
এই জামাতে পুরুষদের পাশাপাশি নারী মুসল্লিদের জন্যও আলাদা ব্যবস্থা রাখা হয়। অংশগ্রহণকারীদের কেউ কেউ জেলার বিভিন্ন এলাকা থেকে এসে নামাজে যোগ দেন।

ইমাম মাওলানা লাইলাতুল কদর বলেন, ধর্মীয় বিধান অনুসরণ করেই ঈদের নামাজ আদায় করা হয়েছে। হাদিসের আলোকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
জামাতে অংশ নেওয়া কয়েকজন মুসল্লি জানান, পারিবারিকভাবে আগে থেকেই তারা সৌদি আরবের সময় অনুযায়ী ঈদ পালন করে আসছেন এবং সেই ধারাবাহিকতাই বজায় রেখেছেন।
এদিকে, ঈদের জামাতকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করেন।
এ ছাড়া ধুনট উপজেলার হাশুখালী গ্রাম এবং সোনাতলা উপজেলার কালাইগাটা এলাকায়ও কিছু সংখ্যক মুসল্লি সকাল সাড়ে ৭টার দিকে পৃথকভাবে ঈদের নামাজ আদায় করেছেন বলে জানা গেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

