চিপস কিনে দেওয়ার কথা বলে দুই মেয়েকে বাজারে রেখে গেলেন মা

স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর দুই মেয়েকে নিজের কাছে রেখেছিলেন মা। তবে নতুন করে বিয়ে করার পর সেই দুই সন্তানকে আর নিজের কাছে রাখতে চান না বলে জানিয়েছেন তিনি। কুমিল্লার ব্রাহ্মণপাড়া বাজারে চিপস কিনে দেওয়ার কথা বলে পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুই মেয়েকে রেখে চলে যাওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
রোববার (১১ অক্টোবর) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের বাজারে এ ঘটনা ঘটে। পরে শিশু দুটিকে তাঁদের চাচি বাড়িতে নিয়ে যান। বর্তমানে তারা বাবার কাছে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় লোকজন জানায়, বাজারে দুই শিশুকে একা ঘোরাফেরা করতে ও কাঁদতে দেখে কয়েকজন তাঁদের কাছে যান। পাঁচ বছর বয়সী শিশুটির কাছে জানতে চাইলে সে জানায়, মা চিপস আনতে গেছেন। এ কথা বলে তিনি দুই মেয়েকে সেখানে রেখে চলে যান। পরে শিশু দুটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে কিংবা খবর পেয়ে শিশু দুটির চাচি বাজারে যান। সেখানে তাঁদের শনাক্ত করে নিজের বাড়িতে নিয়ে যান তিনি। পরে মুঠোফোনে শিশু দুটির মায়ের সঙ্গে যোগাযোগ করেন। তখন ওই নারী জানান, তিনি কুমিল্লা নগরে চলে এসেছেন। সন্তানদের আর নিজের কাছে রাখতে চান না।
পুলিশ জানায়, প্রায় ১২ বছর আগে শিশু দুটির মা-বাবার বিয়ে হয়েছিল। প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। শিশুদের বাবা পেশায় ব্যাটারিচালিত অটোরিকশার চালক। তিনি কুমিল্লা নগরে অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর শিশু দুটির মায়ের বাড়ি বরুড়া উপজেলায়।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি খতিয়ে দেখে পুলিশ। ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, বর্তমানে শিশু দুটি তাদের বাবার কাছে রয়েছে। পুলিশ বিষয়টি সম্পর্কে খোঁজখবর রাখছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ফ্যাসিবাদ টিকে থাকার পেছনে সাংস্কৃতিক বিভাজনকে দায়ী করলেন ফারুকী

টিকা নিয়ে সংকট কাটলেই তদন্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, আদালতে অটোরিকশাচালক সুমনের স্বীকারোক্তি

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কিশোরের মরদেহ

সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

