ধুনটে হাটের খাস আদায় নিয়ে অনিয়মের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে শোকজ

বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী হাটে টোল আদায়ের মূল্যতালিকা প্রকাশের নির্দেশনা বাস্তবায়ন না করায় ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল হায়দারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। হাটের খাস আদায় ঘিরে অনিয়ম-দুর্নীতির অভিযোগ এবং দায়িত্ব পালনে অবহেলার বিষয়টি বিবেচনায় নিয়ে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
রোববার (২৯ নভেম্বর) সকালে ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব তাঁকে শোকজ করেন। নোটিশ পাওয়ার পর তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
উপজেলা ভূমি কার্যালয় সূত্রে জানা যায়, গোসাইবাড়ী হাট-বাজার টানা দুই বছর বার্ষিক ইজারা ছাড়াই খাস আদায়ের মাধ্যমে পরিচালিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এ সুযোগে একটি সিন্ডিকেট বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে। এ অর্থ আত্মসাতের সঙ্গে প্রশাসনের কিছু ব্যক্তির যোগসাজশ থাকার অভিযোগও করেছেন তাঁরা।
অভিযোগগুলো দীর্ঘদিন ধরে উঠলেও কার্যকর প্রতিকার না পাওয়ায় বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর হাটের দৃশ্যমান স্থানে টোল আদায়ের নির্ধারিত মূল্যতালিকা টাঙানোর নির্দেশ দেয় প্রশাসন। তবে দায়িত্বপ্রাপ্ত ভূমি উপসহকারী কর্মকর্তা কামাল হায়দার সেই নির্দেশ কার্যকর করেননি বলে অভিযোগ ওঠে। এ প্রেক্ষাপটে তাঁর বিরুদ্ধে শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে দায়িত্বে অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন কামাল হায়দার। তিনি বলেন, অসুস্থ থাকায় চিকিৎসাসংক্রান্ত কাজে ব্যস্ত ছিলেন। এ কারণে নির্ধারিত সময়ে হাটে টোল আদায়ের মূল্যতালিকা টাঙানো সম্ভব হয়নি। রোববার শোকজের নোটিশ পাওয়ার পর হাটের দৃশ্যমান স্থানে তালিকা টাঙানো হয়েছে। সামনে আরও কয়েকটি স্থানে তা টাঙানো হবে।
ধুনট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর আল মনসুর শোয়াইব বলেন, শোকজ নোটিশের জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী কামাল হায়দারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: এসআইকে শোকজ

পথকুকুরকে কুপিয়ে জখম করার দায়ে বগুড়ায় গ্রেপ্তার ১

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

ধুনটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ, আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ধুনটে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার দাদা

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ, আ. লীগের ২১০ জনের বিরুদ্ধে মামলা

ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

