জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিতকে কুপিয়ে জখম

রাজধানীর ওয়ারীর নারিন্দা এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরের পুরোহিত সুভাষ দেউরীকে (২৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। হামলার পর তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার করে পরিবারের কাছে মুক্তিপণও দাবি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ জুন) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় সড়কে পড়ে থাকার পর মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
সুভাষ দেউরী মাগুরার শ্রীপুর উপজেলার শ্যামল দেউরীর ছেলে। তিনি বর্তমানে পুরান ঢাকার নারিন্দা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন।
হাসপাতালে সুভাষকে নিয়ে আসা তার রুমমেট দুর্যয় সাহা জানান, রাতে ওষুধ কেনার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় সুভাষের মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত লাগে। হামলার পর দুর্বৃত্তরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
তিনি আরও জানান, সুভাষের সঙ্গে থাকা মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। পরে ছিনতাই হওয়া একটি মোবাইল ফোন থেকে তার বোনের কাছে ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, পুরান ঢাকা থেকে সুভাষ দেউরী নামে এক ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মাথা, হাত ও পায়ে গুরুতর জখম রয়েছে এবং তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
তিনি আরও জানান, ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

একাদশ শ্রেণিতে ভর্তি’র নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর

এসএসসিতে রাজশাহী বোর্ডে সব দিক দিয়ে সেরা বগুড়া

‘৭১-২৪’ নিয়ে বিতর্ক, প্রদর্শনী থেকে শিল্পকর্ম সরাল রাবি প্রশাসন

এসএসসিতে পাসের হার ৬২.২৫ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬

সকালে সন্তানের জন্ম দিয়ে দুপুরে এইচএসসি পরীক্ষা দিলেন মা

এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসির ফল

শেরপুরে শিক্ষার্থী নেই মাদ্রাসায়, তবুও যাচ্ছে সরকারি বই!

সংসদে বগুড়া বিশ্ববিদ্যালয় বিল পাস

