ধুনটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে নাশকতার মামলায় নয়ন ইসলাম (৪৮) নামে যুবলীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার মথুরাপুর বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃত নয়ন ইসলাম উপজেলার অলোয়া গ্রামের আজিবর শেখের ছেলে। তিনি মথুরাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক দুইটার দিকে আওয়ামী লীগের নেতাকর্মীরা ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় মশাল মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিল থেকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

এ ঘটনায় গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ১০ ডিসেম্বর ধুনট থানায় নাশকতার মামলা করেন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে নয়ন ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ, আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ধুনটে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার দাদা

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রল বোমা বিস্ফোরণ, আ. লীগের ২১০ জনের বিরুদ্ধে মামলা

ধুনটে ককটেল বিস্ফোরণের মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে মাদক সেবনে দুজনের কারাদণ্ড

ধুনটে জুলাই বিপ্লবের গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’

ধুনটে দেড় কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

