ধুনটে বিএনপি কার্যালয়ে ককটেল হামলা, স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় শাহাদৎ হোসেন (২৯) নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ধুনট বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার শাহাদৎ হোসেন ধুনট পৌর শহরের সদরপাড়া এলাকার বাসিন্দা শাহ আলমের ছেলে। তিনি ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ জুন ধুনট পৌর এলাকার পশ্চিম ভরণশাহী গ্রামে বিএনপির নেতাকর্মীদের একটি কর্মীসভা চলছিল। এ সময় যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলা এবং বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে।

এ ঘটনায় ২০২৫ সালের ২৬ জানুয়ারি ধুনট উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশাদুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামিদের মধ্যে শাহাদৎ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

ধুনটে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার

ধুনটে অনুমোদনহীন বেকারিতে বিএসটিআই’র অভিযান

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

