ধুনটে যমুনা নদীতে ভাসমান নারীর মরদেহ, পরিচয় মেলেনি

বগুড়ার ধুনট উপজেলার যমুনা নদী থেকে এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার ভান্ডারবাড়ি এলাকায় নদীতে মাছ ধরতে যাওয়া স্থানীয় জেলেরা মরদেহটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৭টার দিকে কয়েকজন জেলে যমুনা নদীতে মাছ ধরার সময় ভাসমান আবর্জনার মধ্যে একটি মরদেহ আটকে থাকতে দেখেন। পরে তারা বিষয়টি আশপাশের লোকজনকে জানালে খবর দেওয়া হয় পুলিশকে।
নদীপাড়ের বাসিন্দাদের ধারণা, মরদেহটি স্রোতের টানে উজান থেকে ভেসে এসে নদীর আবর্জনার সঙ্গে আটকে থাকতে পারে। তবে ওই নারীর পরিচয় কিংবা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
খবর পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে। পাশাপাশি পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ জানতে বিষয়টি তদন্ত করা হচ্ছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রাজ্জাক বলেন, যমুনা নদী থেকে ভাসমান মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। মরদেহের পরিচয় শনাক্তের পাশাপাশি মৃত্যুর প্রকৃত কারণ বের করতে তদন্ত করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

যমুনার বুকেই বজ্রাঘাত, মাছ ধরতে গিয়ে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু

যমুনা নদীর তীরে অষ্টমী তিথিতে পূণ্যস্নানে হাজারো ভক্তের ঢল

বগুড়ার ধুনটে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ধুনটে পৃথক দুই মামলায় আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

বগুড়ার ধুনটে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ব্যবসায়ীর আত্মহত্যা

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

যমুনায় নৌকাডুবির ঘটনায় নয়জন উদ্ধার হলেও নিখোঁজ এক নারী

এলাকার সমস্যা সরাসরি জানাতে এমপি সিরাজের ওয়েবসাইট উদ্বোধন

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

