আওয়ামী লীগের লকডাউনের প্রতিবাদে ধুনটে বিএনপির বিক্ষোভ মিছিল

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ২৯ ও ৩০ নভেম্বরের দেশব্যাপী লকডাউন কর্মসূচির প্রতিবাদে বগুড়ার ধুনটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। রোববার দুপুরে উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা এ কর্মসূচিতে অংশ নেন।
দুপুর ১২টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ধুনট পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন এবং পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সানোয়ার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মুঞ্জিল হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতারা।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বরগুনায় ঢাকাগামী বাস চলাচল বন্ধ

গোপালগঞ্জে আওয়ামী লীগের লকডাউন, যান চলাচল-দোকানপাট বন্ধ

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

ধুনটে হাটের খাস আদায় নিয়ে অনিয়মের অভিযোগ, ভূমি কর্মকর্তাকে শোকজ

ধুনটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে নাশকতার মামলায় শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

ধুনটে বিএনপি কার্যালয়ে পেট্রোল বোমা বিস্ফোরণ, আওয়ামী লীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

ধুনটে নাতনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গণপিটুনির পর গ্রেপ্তার দাদা

