বগুড়ায় বিপুল পরিমাণ মাদক উদ্ধার, গ্রেপ্তার ২

বগুড়ায় পৃথক অভিযানে ১০ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে শহরের জলেশ্বরীতলা এলাকা থেকে একজনকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই আরেকজনকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়া সদর উপজেলার লতিফপুর মধ্যপাড়ার মোজাহারুল ইসলামের ছেলে মো. জাহিদুল বারী জাহিদ (৪১) এবং গাবতলী উপজেলার বালিয়াদীঘি এলাকার জলিল আকন্দের ছেলে মো. শাকিল আহম্মেদ (৩৪)।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার রোববার দুপুরে গ্রেপ্তার ও মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে শহরের জলেশ্বরীতলা বনমালী লেনের ইংল্যান্ড মালেকা টাওয়ারের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে জাহিদুল বারী জাহিদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার ৬০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে জাহিদকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে রাত দুইটার দিকে শাকিল আহম্মেদকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে আরও ৬ হাজার ৪০০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেন গোয়েন্দা পুলিশের সদস্যরা। দুই দফার অভিযানে উদ্ধার হওয়া ট্যাবলেটের সংখ্যা দাঁড়ায় ১০ হাজার।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় শেরপুরের যুবকসহ গ্রেপ্তার ৬, কারাদণ্ড ৫

বগুড়ায় মৃত্যুর তিন বছর পর নাশকতার মামলায় আসামি গোলাম কিবরিয়া

বগুড়ায় দ্রুত চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়ায় টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

