বগুড়ায় শেরপুরের যুবকসহ গ্রেপ্তার ৬, কারাদণ্ড ৫

বগুড়ার আদমদীঘি ও সদর উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ছয়জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ অভিযানগুলো পরিচালিত হয়। এর মধ্যে সদরে ভ্রাম্যমাণ আদালতে শেরপুরের এক যুবকসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে এবং আদমদীঘিতে আটক অপরজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিএনসি সূত্রে জানা যায়, রোববার বেলা ১১টার দিকে আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে স্টেশন থেকে নওগাঁগামী সড়কের পাশে একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় অটোরিকশার যাত্রী মো. লাবলু রহমানের (২০) দেহ তল্লাশি করে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত লাবলু সান্তাহার পৌরসভার লকু সিভিল কলোনির মো. লুৎফর রহমানের ছেলে। এ ঘটনায় ডিএনসির উপপরিদর্শক শামীমা আকতার বাদী হয়ে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

অন্যদিকে, একই দিন দুপুর ১২টা থেকে আড়াইটা পর্যন্ত বগুড়া সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বদরুজ্জামান রিশাদের নেতৃত্বে শহরের স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে ও সেউজগাড়ী আমতলা মোড়ে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ডিএনসির ‘ক’ সার্কেল টিম। এ সময় ১৮ গ্রাম গাঁজা ও ৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বগুড়া সদরের সেউজগাড়ীর মো. মুরাদ মন্ডল (৫৫) ও শেরপুর উপজেলার গাড়ীদহ এলাকার মো. সুমনকে (২৮) ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। এ ছাড়া সারিয়াকান্দির দীঘলকান্দির মো. মোমিন (৪৫) ও বগুড়া সদরের বিহার কলোনির মো. রাকিবকে (২৫) এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড এবং গাবতলীর বালিয়াদিঘীর মো. সাব্বিরকে (৩১) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিল্লুর রহমান জানান, সরকার ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে পৃথক অভিযানে ছয়জনকে আইনের আওতায় আনা হয়েছে। জেলাজুড়ে এ ধরনের মাদকবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় মৃত্যুর তিন বছর পর নাশকতার মামলায় আসামি গোলাম কিবরিয়া

বগুড়ায় দ্রুত চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট, প্রধানমন্ত্রীর সম্মতি

বগুড়ায় টাপেন্টাডলসহ তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় ইউপি চেয়ারম্যানসহ গ্রেপ্তার

বগুড়ায় মাদকবিরোধী অভিযানে দুজনের কারাদণ্ড

বগুড়ায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

বগুড়ায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

ঢাকা থেকে আ.লীগের কেন্দ্রীয় নেতা বগুড়ার মোস্তাফিজুর গ্রেপ্তার

বগুড়ায় সাভার ফুড প্রোডাক্টসকে ১ লাখ টাকা জরিমানা

