কুমিল্লায় আওয়ামী লীগের ৬২ নেতাকর্মীসহ গ্রেপ্তার ১৯৭

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ নেতাকর্মী রয়েছেন। এ ছাড়া চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও যানবাহন ভাঙচুরের ঘটনায় দলটির আরও ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) বিকেলে কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া সেল থেকে অভিযানের তথ্য জানানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলার সদর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুটি লেন অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তাঁরা সড়কে টায়ার জ্বালিয়ে আগুন দেন এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করেন। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।

ঘটনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীদের সঙ্গে বিএনপি, জামায়াতের নেতা-কর্মী ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ, এসআরবি ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ঘটনার পর নাশকতায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে মাঠে নামে জেলা পুলিশের থানা ও গোয়েন্দা শাখার (ডিবি) একাধিক দল। রাতভর অভিযান চালিয়ে অবরোধ ও ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় জেলার বিভিন্ন স্থানে অপরাধ দমনে বিশেষ সাঁড়াশি অভিযান চালানো হয়। ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন অপরাধে মোট ১৯৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগের ৬২ জন নেতাকর্মী রয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিদের অপরাধে সম্পৃক্ততা যাচাই করে ১৩৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। বাকি ৫৮ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়েছে বলে জেলা পুলিশ জানিয়েছে।
কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, নাশকতা প্রতিরোধে নগরীর গুরুত্বপূর্ণ স্থান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। জননিরাপত্তা ও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাবেক উপদেষ্টাদের চলতি মাসেই সরকারি বাসা ছাড়ার নির্দেশ

নির্ধারিত সময়ের আগেই সরকারি বাসা বুঝিয়ে দিয়েছি: আসিফ মাহমুদ

কুমিল্লায় ডোবায় মিলল নিখোঁজ ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

চিপস কিনে দেওয়ার কথা বলে দুই মেয়েকে বাজারে রেখে গেলেন মা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা, আদালতে অটোরিকশাচালক সুমনের স্বীকারোক্তি

ইমাম ও মুয়াজ্জিনদের আধুনিক কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণের উদ্যোগ: কৃষিমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত অপ্রতিম, একমাত্র সন্তান হারিয়ে বাকরুদ্ধ মা

মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কিশোরের মরদেহ

সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

