কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে তালপুকুর পাড়ের ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে তালপুকুর পাড়ের ঘাটে অজ্ঞাত ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। খবর পেয়ে কান্দিরপাড় পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
স্থানীয় একাধিক ব্যক্তির দাবি, নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে পুলিশ জানিয়েছে, তদন্তের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। পুলিশের ধারণা, রাতের কোনো এক সময়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। উদ্ধারের সময় তার শরীরে কোনো পোশাক ছিল না।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু, তা নিশ্চিত হওয়া যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

মাদকবিরোধী সমাবেশে বক্তব্যকালে মৃত্যু, সেই অধ্যক্ষের দাফন সম্পন্ন

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

