ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইশাত আহমেদ (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সরকারি হাসপাতাল সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইশাত উপজেলার মক্রবপুর ইউনিয়নের মক্রবপুর গ্রামের পূর্বপাড়া এলাকার প্রবাসী ইলিয়াসের একমাত্র ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে রাত ৮টার দিকে ইশাত তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘গতিতেই শান্তি’ লিখে একটি স্টোরি শেয়ার করেছিলেন। এর কিছুক্ষণ পরই তিনি দুর্ঘটনার শিকার হন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, শুক্রবার রাতে ইশাত মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে বটতলা চত্বরের দিকে যাচ্ছিলেন। পথে সরকারি হাসপাতালের সড়ক এলাকায় পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তার মাথা ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনূর ইসলাম জানান, দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ইশাত। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় কারো কোনো অভিযোগ নেই বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

৮০ মাদ্রাসার অংশগ্রহণে শেরপুরে বর্ণাঢ্য ক্বেরাত প্রতিযোগিতা সম্পন্ন

নারীদের ঘরে বন্দি রাখার অপচেষ্টা চলছে, শেরপুরে নিপুন রায়

মাদকবিরোধী সমাবেশে বক্তব্যকালে মৃত্যু, সেই অধ্যক্ষের দাফন সম্পন্ন

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

জেলা পরিষদ প্রশাসকের অভিযোগের জবাব দিলেন হাসনাত আবদুল্লাহ

কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ও হাসনাতের ২৫ কোটি টাকা নেওয়ার অভিযোগ

