মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে বেরিয়ে নিখোঁজ, জঙ্গলে মিলল কিশোরের মরদেহ

কুমিল্লার কোটবাড়ি এলাকায় নিখোঁজের একদিন পর অপ্রতিম (১৩) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সদর দক্ষিণ থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কোটবাড়ি এলাকার বাসা থেকে মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। এরপর সে আর বাসায় ফিরে আসেনি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ওই দিনই সদর দক্ষিণ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বাবা কে এম ফিরোজ শাহরিয়ার।
নিখোঁজের পর থেকেই অপ্রতিমকে উদ্ধারে পরিবারের পাশাপাশি পুলিশ তৎপরতা শুরু করে। পুলিশ তার সর্বশেষ অবস্থান শনাক্ত করতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছিল। এরই মধ্যে শনিবার কোটবাড়ির দক্ষিণ মোড় সংলগ্ন জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, উদ্ধারের সময় অপ্রতিমের মাথায় গুরুতর আঘাতের চিহ্ন দেখা গেছে। তবে তার সঙ্গে থাকা মায়ের আইফোনটি এখনো পাওয়া যায়নি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, দক্ষিণ মোড়ের দক্ষিণ পাশের জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাটির রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।
এদিকে অপ্রতিমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে কারা জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

ইরানের গোয়েন্দা মন্ত্রী নিহত, ইসরাইলকে দায়ী তেহরানের

সন্তান জন্মের এক মাস আগেই ডেঙ্গুতে অন্তঃসত্ত্বা নূর জাহানের মৃত্যু

কুমিল্লায় পুকুরপাড় থেকে অজ্ঞাত যুবকের বিবস্ত্র মরদেহ উদ্ধার

ফেসবুকে ‘গতিতেই শান্তি’ স্টোরি দেওয়ার পর মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণের মৃত্যু

মাদকবিরোধী সমাবেশে বক্তব্যকালে মৃত্যু, সেই অধ্যক্ষের দাফন সম্পন্ন

আজান দেওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন ইমাম

কুমিল্লায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

