জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক প্যানেলে আসছে পরিবর্তন। প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পাচ্ছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে এমন তথ্য জানা গেছে।
বর্তমান প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু-র মেয়াদ চলতি মাসেই শেষ হচ্ছে। পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পরই তিনি ক্রিকেটারদের কাছ থেকে বিদায়ও নিয়েছেন। তবে তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন নির্বাচক প্যানেল গঠনের প্রক্রিয়া শেষ করেছে বিসিবি।
গত ৮ মার্চ পর্যন্ত জাতীয় দলের নির্বাচক পদের জন্য আবেদন গ্রহণ করা হয়। এতে মোট ১৬ জন সাবেক ক্রিকেটার আগ্রহ দেখান। পরবর্তীতে সাক্ষাৎকার শেষে হাবিবুল বাশারকে প্রধান নির্বাচক হিসেবে বেছে নেওয়া হয়। এর আগে তিনি সহকারী নির্বাচকের দায়িত্ব পালন করেছেন।
সহকারী নির্বাচক পদে শেষ পর্যন্ত লড়াই ছিল তুষার ইমরান এবং নাঈম ইসলাম। জানা গেছে, এ পদে নাঈম ইসলামকেই চূড়ান্ত করেছে বোর্ড। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।
নির্বাচক প্যানেল গঠনের কাজে যুক্ত ছিলেন বিসিবির চার পরিচালক, ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট, নাজমুল আবেদিন ফাহিম ও আব্দুর রাজ্জাক।
বোর্ড সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচক হিসেবে হাবিবুল বাশারের মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ৪ লাখ টাকা। অন্যদিকে সহকারী নির্বাচক হিসেবে নাঈম ইসলামের বেতন হতে পারে প্রায় ৩ লাখ টাকা। একই কাঠামোয় বেতন পেতে পারেন বর্তমান সহকারী নির্বাচক হাসিবুল ইসলাম শান্ত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

আমি ফিরলে ঢাকা শহর অচল হয়ে যেতে পারে: সাকিব আল হাসান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার

বাকি ৩৫ লাখ টাকা কি মরার পর চল্লিশায় দেবেন: প্রশ্ন নাসুমের

টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশের মাটিতে পা রাখলো পাকিস্তান দল

