বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

দীর্ঘ বিরতির পর আবার মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটি দেখতে মিরপুরে হাজির হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান।
বুধবার (১১ মার্চ) দুপুরের দিকে তিনি রাজধানীর মিরপুরে অবস্থিত শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পৌঁছান। দেশের ক্রিকেটপ্রেমীদের কাছে ‘হোম অব ক্রিকেট’ নামে পরিচিত এই মাঠেই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ম্যাচটি।
স্টেডিয়ামে পৌঁছালে জাইমা রহমানকে স্বাগত জানান ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ম্যাচটি শুরু হওয়ার আগেই তিনি গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে শুরু করেন।
এর আগে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে বিএনপি। নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ দল। ফলে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠানো হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

পাকিস্তানকে ধবলধোলাই করে ইতিহাস গড়লো বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক জয়

দেখি, বাপের দোয়া থেকে ক্রিকেটের দোয়া করতে পারি কি না: তামিম ইকবাল

জাতীয় দলের প্রধান নির্বাচক হলেন হাবিবুল বাশার

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

চেলসির নারী দলে গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত: জাইমা রহমান

কাতার নারী ক্রিকেট দলের প্রধান কোচ হলেন বাংলাদেশের ফাতেমা

