জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটের কচুয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের নির্দেশে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতার যুবকের নাম শেখ রসুল ওরফে রফিকুল (২৪)। তিনি বাগেরহাটের কচুয়া উপজেলার গোপালপুর গ্রামের জাহিদ শেখের ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে উপজেলার বাঁধাল এলাকা থেকে তাকে আটক করা হয়। পরদিন মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।

বাগেরহাট আদালত পুলিশের পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান, আসামিকে বাগেরহাট আমলী আদালত-৯–এ উপস্থাপন করা হয়। শুনানি শেষে বিচারক জেবুন্নেছা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে বিকেলে তাকে জেলা কারাগারে নেওয়া হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, শেখ রসুল তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে জাইমা রহমানের ছবি সংযুক্ত করে একটি আপত্তিকর পোস্ট প্রচার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তদন্তে জানা যায়, অন্য একটি ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশিত পোস্টটি ডাউনলোড করে তিনি নিজের আইডি থেকে পুনরায় শেয়ার করেছিলেন।
এ ঘটনায় আব্দুস সালাম নামে এক ব্যক্তি কচুয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে রসুলকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

চেলসির নারী দলে গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে মিরপুরে জাইমা রহমান

সবার মধ্যে দেশের জন্য কিছু করার আন্তরিকতা থাকা উচিত: জাইমা রহমান

দাদি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান

বাবার দাফন শেষে পরীক্ষা দেওয়া সেই ইকনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

