জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেফতার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাকিল আহমেদ (২৬) ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, শাকিল আহমেদ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জাইমা রহমানের ছবির সঙ্গে নিজের ছবি যুক্ত করেন। এরপর সেই ছবির সঙ্গে আপত্তিকর মন্তব্য লিখে ফেসবুকে পোস্ট করেন। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হয়।
এ ঘটনায় চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সম্রাট বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা করেন। মামলায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে সম্পাদিত ছবি প্রকাশের মাধ্যমে মানহানির অভিযোগ আনা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, অভিযোগের ভিত্তিতে শাকিলকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত ফেসবুক প্রোফাইল যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া যায়।
পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

শেরপুরে ডাকাতি হওয়া ৫টি মৃত গরু ও ট্রাকসহ ৩ ডাকাত গ্রেফতার

দিনাজপুরে চাঁদাবাজির অভিযোগে এনসিপির ৫ নেতা গ্রেফতার

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

শেরপুরে ৪ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

বগুড়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, মাদ্রাসা সুপার গ্রেপ্তার

বগুড়ায় শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার

শেরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ কর্মী সাব্বির গ্রেপ্তার

