চেলসির নারী দলে গোলকিপার হওয়ার সুযোগ পেয়েছিলেন জাইমা রহমান: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান ইংল্যান্ডের ক্লাব চেলসি নারী দল-এ গোলরক্ষক হিসেবে খেলার সুযোগ পেয়েছিলেন বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
দেশের জাতীয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি।
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং তার মেয়ে জাইমা রহমান দুজনই খেলাধুলার প্রতি গভীর আগ্রহী। লন্ডনে সফরকালে তাদের সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, খেলাধুলা নিয়ে তাদের আগ্রহ তাকে মুগ্ধ করেছে।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার উল্লেখ করেছেন যে তার স্ত্রী ও কন্যা খেলাধুলা বেশি পছন্দ করেন। সেই প্রসঙ্গ টেনে আমিনুল হক বলেন, জাইমা রহমানের ফুটবলে আগ্রহ ছিল এবং তিনি চেলসির নারী দলের হয়ে গোলকিপার হিসেবে খেলার সুযোগও পেয়েছিলেন।
তবে পরবর্তীতে তিনি সেই পথে এগিয়ে যাননি বলেও মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জাইমা রহমান ইংলিশ ফুটবলের আরেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড-এর সমর্থক হিসেবেও পরিচিত।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর রংপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, কোনো দল বা ব্যক্তির নন: সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

ফ্যামিলি কার্ডে অনিয়ম পেলে কাউকে ছাড় দেওয়া হবে না: প্রতিমন্ত্রী টুকু

সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান

কন্যাশিশুর স্বপ্নপূরণে পরিবার ও রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে: রাষ্ট্রপতি

২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ইউএস-বাংলার সব ফ্লাইট বাতিল

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু ১২ অক্টোবর, ধর্মীয় প্রতিষ্ঠানে প্রচারের নির্দেশ

শিশুদের প্রশ্ন করার সুযোগ দিয়ে মেধা বিকাশের পথ তৈরি করতে হবে: অর্থমন্ত্রী

