১০০ টাকা চাওয়ায় মায়ের সঙ্গে অভিমান, পরে ঘরে মিলল পিংকির মরদেহ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চশিক্ষা নেওয়ার স্বপ্ন দেখতেন লতিকা হেলেন পিংকি (১৮)। এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সেই স্বপ্ন পূরণে প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। শুক্রবার খুলনায় একটি কোচিং সেন্টারে ভর্তি হওয়ার কথা ছিল তাঁর। এর আগের দিন বৃহস্পতিবার সকালে নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়।
বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, কোচিংয়ে যাওয়ার আগে মায়ের কাছে ১০০ টাকা চেয়েছিলেন পিংকি। এ নিয়ে মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ও বকাঝকার পর নিজের ঘরে চলে যান তিনি। পরে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
পিংকি ধানসাগর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আমিনুল ইসলাম পিঞ্জুর মেয়ে। তিনি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন।
পুলিশ জানায়, কোচিংয়ে ভর্তি, যাতায়াত ও অন্যান্য খরচের জন্য মায়ের কাছ থেকে আগে নয় হাজার টাকা নিয়েছিলেন পিংকি। শুক্রবার সকালে খুলনায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এর মধ্যে বৃহস্পতিবার সকালে আরও ১০০ টাকা চাওয়া নিয়ে মায়ের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে নিজের শোবার ঘরে চলে যান পিংকি। পরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করেন।
শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাইম ইসলাম বলেন, পিংকিকে হাসপাতালে আনার পর পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকেয়া খানম বলেন, হাসপাতাল থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাবার দাফন শেষে পরীক্ষা দেওয়া সেই ইকনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫

