যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সড়কের ওপর যাত্রীবাহী বাস উল্টে এক নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন অন্তত ১৫ জন।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। রবিবার (২৮ জুলাই) বিকালে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত ফারজানা আক্তার নিশু (৩৭) মোল্লাহাট উপজেলার নতুন ঘোষগাতী গ্রামের মো: লাল মিয়া শেখের মেয়ে এবং মো: অসীম খান (৪৫) উপজেলার রাজপাট গ্রামের মো: দুলাল খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনা কবলিত রুপসী পরিবহনের বাসটি খুলনার রূপসা থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলো । এ সময় মোল্লাহাট উপজেলার মাদরাসা ঘাট এলাকায় সোহেল পেট্রোল পাম্পের সামনে একটি গাড়িকে ওভারটেক করতে গেলে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায়।
এতে ওই বাসটির বডি থেকে ছাদ আলাদা হয়ে যায়। এ সময় অন্তত ১৫ জন যাত্রী আহত হন এবং ঘটনাস্থলেই ফারজানা আক্তার নিশু মারা যান ও অসীমকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তকে মৃত ঘোষণা করেন।
যাত্রীবাহী বাস উল্টে দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মোল্লাহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নুরুজ্জামান শেখ জানান, সড়কের ওপর থেকে বাসটি সরানো হয়েছে এবং আইনী প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্থান্তর করা হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বগুড়ায় গরুবাহী ভটভটি উল্টে ব্যবসায়ীসহ নিহত ২

কুমিল্লায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ছাত্রশিবির নেতার

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে আগুন, চালকসহ দুইজনের মৃত্যু

দুপচাঁচিয়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে যাত্রীর কব্জি বিচ্ছিন্ন

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

শেরপুরে অজ্ঞাত যানের ধাক্কায় নিহত ২

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

