আদমদীঘিতে ইয়াবা ও গাঁজাসহ দুই কারবারি গ্রেপ্তার

বগুড়ার আদমদীঘিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০২ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে সান্তাহার পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. জিল্লুর রহমান এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আদর্শপাড়া এলাকার হাফিজুল ইসলামের বাড়িতে এ অভিযান চালানো হয়। তল্লাশিকালে তাঁর শয়নকক্ষ থেকে প্লাস্টিকের কৌটায় রাখা ১০২ পিস ইয়াবা বড়ি এবং পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, আদর্শপাড়া এলাকার মো. রুহুল আমিনের ছেলে মো. হাফিজুল ইসলাম জাম্বু (৪১) এবং লকু পশ্চিম কলোনির বাসিন্দা মো. নাজিম উদ্দিন চৌধুরীর ছেলে মো. সুমন চৌধুরী (৩২)। ডিএনসি সূত্রে জানা গেছে, তাঁরা দুজনই তালিকাভুক্ত মাদক কারবারি।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) শামীমা আকতার বাদী হয়ে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আদমদিঘীতে আইসক্রিম কারখানা সিলগালা, ১০ লাখ টাকার মালামাল ধ্বংস

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

বগুড়ায় মায়ের ওপর অভিমান করে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

বগুড়ায় নিখোঁজের পাঁচ দিনেও মেলেনি ভারসাম্যহীন যুবকের সন্ধান

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেলা থেকে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই আটক

বগুড়ার আদমদীঘিতে জামাতার হাতে শাশুড়ি খুন

