আদমদিঘীতে আইসক্রিম কারখানা সিলগালা, ১০ লাখ টাকার মালামাল ধ্বংস

বগুড়ার আদমদিঘীতে মানসনদহীন এবং অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম তৈরির অভিযোগে ‘আশা আইসবার ফ্যাক্টরি’ নামের একটি প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের আইসক্রিম ধ্বংস করার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার সান্তাহার ১ নম্বর রেলগেট এলাকায় বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়া এবং আদমদিঘী উপজেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
বিএসটিআই সূত্র জানায়, মানসনদ (লাইসেন্স) গ্রহণ না করে নোংরা পরিবেশে নিম্নমানের কাঁচামাল ব্যবহার করে আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। এমনকি কারখানাটি অন্য প্রতিষ্ঠানের নামের প্যাকেট ব্যবহার করে পণ্য বাজারজাত করার মাধ্যমে ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। এসব অপরাধে ‘বিএসটিআই আইন-২০১৮’ অনুযায়ী কারখানার স্বত্ত্বাধিকারী মো. শহিদুল ইসলামকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং সেখানে মজুত থাকা আনুমানিক ১০ লাখ টাকার আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়।
আদমদিঘী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলাম এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই বগুড়া আঞ্চলিক কার্যালয়ের ফিল্ড অফিসার মো. সাখাওয়াত হোসেন খান এবং পরিদর্শক মো. আসাদুজ্জামান।
বিএসটিআই বগুড়া কার্যালয়ের উপপরিচালক মো. জহুরুল হক জানান, জনস্বার্থে মানসম্মত পণ্য নিশ্চিত করতে এবং জালিয়াতি রোধে জেলা ও উপজেলা পর্যায়ে বিএসটিআই’র এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ৫ দিনের রিমান্ডে

অর্থপাচারের মামলায় ১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জিকে শামীম

আদমদীঘিতে কুকুরের কামড়ে আহত ৭

বগুড়ায় মায়ের ওপর অভিমান করে মাদ্রাসাছাত্রের আত্মহত্যা

বগুড়ায় নিখোঁজের পাঁচ দিনেও মেলেনি ভারসাম্যহীন যুবকের সন্ধান

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

মেলা থেকে বাড়ি ফেরা হলো না তিন বন্ধুর

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতির বিরুদ্ধে চাচিকে ধর্ষণের অভিযোগ

শ্বাশুড়িকে হত্যার অভিযোগে মেয়ের জামাই আটক

