সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় যুব মহিলা লীগ নেত্রী আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় সুলতানা বেগম (৩৫) নামের এক নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে জানিয়েছেন বিজিবি। পরে তাঁকে শিবগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
রাতে বিজিবির ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন মহিলা যুবলীগের নেত্রী সুলতানা বেগমকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে জেলা যুব মহিলা লীগের কোষাধ্যক্ষ বলে পরিচয় দিয়েছেন।
বিজিবির ওই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে সুলতানা বেগমের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় নাশকতার একটি মামলা থাকার তথ্য পাওয়া গেছে।
আটক সুলতানা বেগম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শেয়ালা কলোনি এলাকার জুলমত আলীর মেয়ে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, বিজিবি একজন যুবলীগ নেত্রীকে পুলিশের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

মুরগির বাজারেই মাসে ৬০ লাখ টাকা চাঁদা, কারওয়ান বাজার নিয়ে এমপির ক্ষোভ

তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের সুদ বেশি কেন: হাইকোর্টের প্রশ্ন

শেরপুরে বাজেট ও ‘অসম চুক্তি’র প্রতিবাদে সিপিবি’র সভা

ঘরের মেঝেতে স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে ছিল, পাশেই ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

৭ বছর পর ‘মৃত’ আয়েশাকে জীবিত উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকচাপায় বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে তল্লাশি, বিদেশি পিস্তলসহ যাত্রী আটক

শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক, পলাতক স্বামী

