ঘরের মেঝেতে স্ত্রীর রক্তাক্ত লাশ পড়ে ছিল, পাশেই ফ্যানে ঝুলছিল স্বামীর লাশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ত্রীকে ধারালো হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার পর মফিজুল হক (৭৫) নামের এক বৃদ্ধ নিজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিকনগর বাবুপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের স্ত্রীর নাম মনোয়ারা বেগম (৬০)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মফিজুল হক কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন এবং তাঁর চিকিৎসাও চলছিল। ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের একপর্যায়ে তিনি ধারালো হাঁসুয়া দিয়ে স্ত্রী মনোয়ারা বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে মফিজুল হক ঘরের ফ্যান ঝোলানোর হুকের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
ওই দম্পতির প্রবাসী ছেলের স্ত্রী শাপলা বেগম গতকাল সন্ধ্যায় একটি দাওয়াত খেয়ে বাড়ি ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে তিনি জানালা দিয়ে ভেতরে শাশুড়ি মনোয়ারা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজনকে জানান। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দরজা ভেঙে ঘরে ঢুকে মফিজুল হককে ঝুলন্ত অবস্থায় এবং মনোয়ারা বেগমকে মৃত অবস্থায় দেখতে পান।

খবর পেয়ে রাত আটটার দিকে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ দুটি চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহত মফিজুল হকের জামাতা রফিকুল ইসলাম ও ইউসুফ আলী জানান, তাঁদের শ্বশুর মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং কয়েক বছর ধরে তাঁর চিকিৎসা চলছিল। রফিকুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমাদের মামলা দায়েরের ইচ্ছা নেই। আর কার বিরুদ্ধে মামলা করব, আসামি তো নিজেই আত্মহত্যা করেছেন। আমাদের কারও বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।’
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এছাড়া মনোয়ারা বেগমকে হত্যার ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

শেরপুরে জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত

বগুড়ায় সড়কে লোহার নাট কুড়াতে নেমে প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ধ্বংস ৫০ কেজি গুড়

চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা, লাঠি হাতে পাহারায় জনগণ

৭ বছর পর ‘মৃত’ আয়েশাকে জীবিত উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ট্রাকচাপায় বাংলাদেশির মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে সিএনজিতে তল্লাশি, বিদেশি পিস্তলসহ যাত্রী আটক

শিবগঞ্জে ১১ কেজি গাঁজাসহ গৃহবধূ আটক, পলাতক স্বামী

