বগুড়ায় ভেজাল গুড় কারখানায় অভিযান, ধ্বংস ৫০ কেজি গুড়

বগুড়া সদরে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ও চিনি মিশিয়ে ভেজাল গুড় তৈরির অপরাধে এক ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১১ জানুয়ারি) বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সদর উপজেলার ফাপর ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযান থেকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণপাড়া এলাকায় মোজাম্মেল মিয়া নামের এক ব্যক্তির গুড় তৈরির কারখানায় অভিযান চালানো হয়। অভিযুক্ত ওই ব্যবসায়ী মূলত রাজশাহী জেলার বাঘা উপজেলার বাসিন্দা।

সরেজমিনে দেখা যায়, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। অভিযানে খেজুরের রসের সঙ্গে প্রচুর পরিমাণে চিনি এবং গুড়ের রঙ উজ্জ্বল করতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ মেশানোর হাতেনাতে প্রমাণ পাওয়া যায়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন ও জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর উপায়ে খাদ্যপণ্য তৈরির দায়ে ওই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে চিনি ও কেমিক্যাল মিশ্রিত প্রায় ৫০ কেজি ভেজাল গুড় জনসম্মুখে ধ্বংস করা হয়। ভবিষ্যতে তিনি আর এ ধরনের ভেজাল পণ্য তৈরি করবেন না মর্মে মুচলেকা প্রদান করেন।
অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের প্রতিনিধি আব্দুল কাদের, জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নমুনা সংগ্রহকারী শরিফুল ইসলাম এবং জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় ইঁদুর ও কবুতরের বিষ্ঠার মাঝে তৈরি হচ্ছিল ফুচকা

বগুড়ায় অস্বাস্থ্যকর কেক কারখানায় অভিযান

বগুড়ায় চিপস কারখানায় নিষিদ্ধ দ্রব্য ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় বিএসটিআইয়ের অভিযানে নকল ব্যাটারি পানি ধ্বংস

বগুড়ায় মানসনদহীন ৪ দই প্রতিষ্ঠানকে বিএসটিআইয়ের জরিমানা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

বগুড়ায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

সান্তাহারে ভোক্তা অধিকারের অভিযানে দুই বেকারিকে জরিমানা ও পণ্য ধ্বংস

