বগুড়ায় সড়কে লোহার নাট কুড়াতে নেমে প্রাণ গেল ভ্যান চালকের

বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে পড়ে থাকা লোহার নাট কুড়াতে নেমে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক অটোভ্যান চালক। নিহতের নাম মিজানুর রহমান (২৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার ওমরপুর দক্ষিণপাড়ার মৃত কছের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে প্রতিদিনের মতো নিজ মালিকানাধীন অটোভ্যান নিয়ে ওমরপুর বাসস্ট্যান্ড থেকে নন্দীগ্রামের দিকে রওনা দেন মিজানুর রহমান। পথিমধ্যে কালিকাপুর রাস্তার মাথায় পৌঁছালে পাকা রাস্তার পাশে পড়ে থাকা একটি লোহার নাট চোখে পড়ে। সেটি কুড়িয়ে নেওয়ার উদ্দেশ্যে তিনি অটোভ্যানটি থামিয়ে নিচে নামেন।
ঠিক সেই সময় নাটোর দিক থেকে আসা একটি অজ্ঞাত মোটরসাইকেল পেছন দিক থেকে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৬ জানুয়ারি তিনি মারা যান।
এ ঘটনায় কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যান চালকের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বল্প আয়ের একজন অটোভ্যান চালকের এমন মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর বেদনা তৈরি করেছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

দুপচাঁচিয়ায় স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে জরিমানা

বগুড়ায় অবৈধ মশার কয়েল কারখানায় ৬০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

বিএসটিআই-এর নজরদারিতে বগুড়ার ১১টি উৎপাদনকারী প্রতিষ্ঠান

বগুড়ায় ডলার চানাচুর কারখানাকে ৩ লাখ টাকা জরিমানা

বগুড়ায় ইন্ডাস্ট্রিয়াল লবণের ব্যবহারের দায়ে তন্ময় ফুড প্রোডাক্টসকে জরিমানা

বগুড়ায় শজিমেকে রোগীর মৃত্যুর ঘটনায় ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে মামলা

বগুড়া শজিমেক হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১২

বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় গ্রেপ্তার

