মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ, পুলিশ সদস্য কারাগারে

সুনামগঞ্জের তাহিরপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে কৃপেশ রায় (৪০) নামের সাবেক এক পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার তাঁকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে ওই দিন রাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের অভিযোগ, গত রোববার কৃপেশ রায়ের নামে পরিচালিত একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি ছড়িয়ে পড়ার পর রাজারগাঁও ও আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দেয়। তবে ওই পোস্টটি কে প্রকাশ করেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
জমি নিয়ে বিরোধের কথা বলছেন কৃপেশ
অভিযোগ অস্বীকার করে কৃপেশ রায় দাবি করেছেন, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর অভিযোগ, পন্টি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে কিংবা ভুয়া পোস্ট তৈরি করে তাঁকে বিপদে ফেলার চেষ্টা করেছেন।
এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার সকালে নিজেই তাহিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন বলে দাবি করেছেন কৃপেশ। তবে তাঁর চাচাতো ভাই পন্টি রায়ের বক্তব্য জানতে চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
এলাকায় পুলিশ মোতায়েন
ঘটনাটি জানাজানি হওয়ার পর রাজারগাঁও এলাকায় স্থানীয় লোকজন জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় পুলিশ। এ সময় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে কৃপেশ রায়কে থানায় নিয়ে যায় পুলিশ।
ওসি ফারুক আহমেদ জানান, তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে কৃপেশ রায় থানায় একটি জিডি করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সংবেদনশীল এ ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন রাখা হয়েছে বলে জানান ওসি। তাঁর ভাষ্য, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
অভিযোগের সত্যতা ও ফেসবুক পোস্টটির প্রকৃত উৎস সম্পর্কে তদন্তের ফল এখনো জানা যায়নি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চরিত্র হনন স্বাধীনতা নয়, অপরাধ: আতিকুর রহমান রুমন

হাওড়ে ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

চুরির অভিযোগে হাত-পা বেঁধে শিশুকে নির্যাতন, বয়স বাড়িয়ে দেওয়া হয় মামলা

“পয়সা খাইবেন, কাম করবেন না: প্রকৌশলীকে ফোনে সরাসরি ধমক উপদেষ্টার

মসজিদে পড়তে আসা কিশোরীকে ধর্ষণের অভিযোগে ইমাম গ্রেফতার

সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সাবেক সংসদ সদস্য ‘বোমা মানিক’ কারাগারে

আশ্রয়ণ প্রকল্পের ঘরে আগুন, একই পরিবারের ছয়জনের মৃত্যু

সুনামগঞ্জ সদরে গ্যাস সিলিন্ডার গুদামে ভয়াবহ আগুন

