সাবেক সংসদ সদস্য ‘বোমা মানিক’ কারাগারে

সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো: মহিবুর রহমান মানিক ওরফে বোমা মানিককে কারাগারে প্রেরণ করেছেন আদালত। বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: আলমগীর হোসন।
সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
আসামি পক্ষের আইনজীবী মো: আবদুল হামিদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না মহিবুর রহমান মানিক। তারপরেও তাকে আসামি করা হয়েছে।
তিনি জানিয়েছেন, সাবেক এই সংসদ সদস্য এখন খুবই অসুস্থ। আমরা তার চিকিৎসার জন্য এবং কারাগারে ডিভিশন দেয়ার জন্য আবেদন করেছি। সেই সাথে আজকে সুনির্দিষ্ট আদালত না থাকার কারণে ১৫ অক্টোবর তার জামিন শুনানি হবে।
এর আগে মঙ্গলবার (০৮ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য মো: মহিবুর রহমান মানিক গ্রেপ্তার করে র্যাব।
ছাত্র-জনতার আন্দোলনে আহত এক শিক্ষার্থীর ভাই বাদী হয়ে ৯৯ জনকে আসামি করে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে মামলা দায়ের করেন। মূলত এই মামলায় সাবেক এমপি মহিবুর রহমান মানিককে গ্রেপ্তার করা হয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

