সুনামগঞ্জে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

সুনামগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (০৫ ডিসেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে শহরের পুরাতন বাস স্টেশনে এস এ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কার্যালয়ে অভিযান চালানো হয়।
এ সময় সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে নিয়ে আসা বিভিন্ন ধরনের ভারতীয় অবৈধ পণ্য দেশের বিভিন্ন স্থানে প্রেরণের উদ্দেশ্য প্যাকেটজাত করা হয়। এই পণ্য গুলো এস এ পরিবহনের গাড়িতে তোলার আগ মূহুর্তে জব্দ করে সেনাবাহিনীর সদস্যরা।
অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট ইফতেখার মতিন ও পুলিশের উপ-পরিদর্শক আব্দুল্লাহ আল রিফাত।
জব্দকৃত ভারতীয় পণ্যগুলো হলো, মেহেদী ৭ হাজার ৯২০ পিস, কেবিজল সাবান ২ হাজার ৪০০ পিস, জনসন শ্যাম্পু ৭২০ পিস, কিটকাট চকোলেট ৮ হাজার ১৮৪ পিস, জনসন বেবি লোশন ৮৬৪ পিস, ডক্টর বিশ্বাস গুড হেলথ প্রোডাক্ট ১ হাজার ৬ পিস, ও বড় ৬ রোল ফ্লোর কার্পেট জব্দ করা হয়েছে। এসব পণ্য গুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ২ কোটি টাকা। এ ছাড়াও এস পরিবহনের ১টি কার্ভাট ভ্যান জব্দ করা হয়েছে। এসময় আটক করা হয় এস পরিবহনের সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক আতাউর রহমান (৪০), এস এ পরিবহনের ক্যাশ অফিসার ফয়সাল কবির, পার্সেল সহকারী আব্দুর রহমান (২৬), গাড়ির ড্রাইভার দেলোয়ার মিয়া (৫৫) ও হেলপার জুবায়ের মিয়া (২৫)।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

জনগণের কাছে নির্বাচিত সরকারকে জবাবদিহি করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

ডেঙ্গুতে মৃত্যুর দায় স্বীকার করে কার্যকর পদক্ষেপ নিন: জামায়াত আমির

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই: তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ঋণখেলাপির তালিকা থেকে সিরাজুল ইসলামকে বাদ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনপিকে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

নারায়ণগঞ্জের সাবেক এসপি গোলাম মোস্তফা রাসেল বরখাস্ত

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

