“পয়সা খাইবেন, কাম করবেন না: প্রকৌশলীকে ফোনে সরাসরি ধমক উপদেষ্টার

বিশেষ সংবাদ

হাওর অঞ্চলের প্রকল্প বাস্তবায়নে অবহেলার অভিযোগে সুনামগঞ্জ এলজিইডির এক নির্বাহী প্রকৌশলীকে ফোনে কড়া ভাষায় ধমক দিলেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওরে কৃষকদের সঙ্গে ধান কাটায় অংশ নিতে গিয়ে ঘটনাটি ঘটে। কৃষকদের কাছ থেকে প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন উপদেষ্টা।

স্থানীয় কৃষকদের অভিযোগ ছিল, বিশ্বম্ভরপুর উপজেলার করচার হাওরে নির্মিত রাবার ড্যামটি এখনও অকার্যকর। এতে করে পানি সঞ্চালনে সমস্যা হচ্ছে এবং ফসলের ক্ষতি হওয়ার ঝুঁকি রয়েছে

বিষয়টি শুনেই স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনকে ফোন করেন। প্রকৌশলী ওই সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ফোনেই উপদেষ্টা বলেন, “পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন খালি, কাম করবেন না! আপনি এই মুহূর্তে দেখার হাওরে আসেন।”

প্রকৌশলী কথা বলার চেষ্টা করলে উপদেষ্টা ফের বলেন, “আপনি জানেন না আমরা আজ হাওরে যাচ্ছি? গজারিয়ায় রাবার ড্যামের কাজ শেষ হতে কতদিন লাগবে? সাত দিনের মধ্যে কাজ শেষ না হলে আপনাকেই রিপিয়ারিং করে দেবো।”

এ ধরনের সরাসরি হস্তক্ষেপ ও দায়দায়িত্ব নিরূপণের কড়া অবস্থান স্থানীয় প্রশাসনে নতুন বার্তা দিচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কৃষি উপদেষ্টার হুঁশিয়ারি ও সরাসরি হস্তক্ষেপে প্রকল্প বাস্তবায়নে গতি আসবে কি না, সেটাই এখন দেখার বিষয়।

সরকারি প্রকল্পে দেরি বা অবহেলা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, তা সাধারণ মানুষের জীবন ও জীবিকার উপর গভীর প্রভাব ফেলে। হাওরের মতো জীববৈচিত্র্যময় অঞ্চলে সময়মতো প্রকল্প বাস্তবায়ন নিশ্চিত না হলে ক্ষতির ভার বইতে হয় কৃষকদেরকেই।

মন্তব্য করুন

Please enter your comment!
Please enter your name here

এই সম্পর্কিত আরও পড়ুন

ধর্ষণ মামলায় জামিনে মুক্ত হিরো আলম

ধর্ষণ, শারীরিক নির্যাতন ও গর্ভপাতের অভিযোগে করা মামলায় ২১ দিন কারাভোগের পর জামিনে মুক্ত হয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে ‘হিরো আলম’।বুধবার (১১...

মাদক মামলায় খালাস পেলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর

মাদকদ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় খালাস পেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। তার অফিসে চার বোতল বিদেশি মদ রাখার অভিযোগে করা মামলায় সোমবার (৯...

জনপ্রিয়

অপরাধ

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম ও প্রায় ৬৪ লাখ ৫০ হাজার...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাকি তিন দিন...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে উপস্থিত ব্যক্তিকে নিয়ে মন্তব্য করায় এ...

বগুড়ায় বিপুল নকল সিগারেট ও রাজস্ব স্ট্যাম্পসহ গ্রেফতার ৩

বগুড়ার শিবগঞ্জে একটি অবৈধ সিগারেট কারখানায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট, সরঞ্জাম...

স্কুল-কলেজে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইন ক্লাসের সিদ্ধান্ত

বিশ্বজুড়ে জ্বালানি সংকটের প্রভাব বিবেচনায় ঢাকাসহ দেশের সব মহানগরের স্কুল ও কলেজে সপ্তাহে তিন দিন অনলাইন ক্লাস চালুর...

হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে মন্তব্য করার সময় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্যকে সতর্ক করেছেন স্পিকার। কার্যপ্রণালি বিধি অনুযায়ী গ্যালারিতে...

বিমানবন্দরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত এখনো হয়নি: বিমানমন্ত্রী

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ‘জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর’ করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত...

আপাতত বাড়ছে না জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসের মতো নতুন জ্বালানি...

শেরপুরে নূরজাহান হোটেলে ওয়েটারকে মারধর, থানায় অভিযোগ

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর ইউনিয়নের রাজাপুর এলাকার নূরজাহান...