শেরপুরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সচল রাখতে গ্রীড ও ফিডার রক্ষণাবেক্ষণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গ্রাহকদের মাঝে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ সচল রাখতে বিশেষ উদ্যোগ নিয়েছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২। এরই অংশ হিসেবে শনিবার (১৭ জানুয়ারি) বগুড়ার শেরপুর বৈদ্যুতিক গ্রীড উপকেন্দ্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিডারে রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনা করা হয়।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা যায়, শনিবার দিনভর শেরপুর বৈদ্যুতিক গ্রীড উপকেন্দ্রের ৩৩ কেভি বাসবার এবং মহিপুর, ছোনকা, ভবানীপুর ও ধুনট ৩৩ কেভি ফিডারের কারিগরি রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হয়েছে। একইসাথে বিদ্যুৎ লাইনের স্বাভাবিক গতিপ্রবাহ নিশ্চিত করতে ‘রাইট অফ ওয়ে’ (লাইনের আশেপাশের প্রতিবন্ধকতা অপসারণ) কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত রক্ষণাবেক্ষণ কাজ তদারকি করেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) উৎপল মন্ডল, শেরপুর জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার মোঃ আব্দুল আওয়াল, ডিজিএম (কারিগরি) মোঃ আহসান হাবিব এবং সহকারী প্রকৌশলী মোঃ মিজানুর রহমান প্রমুখ।

এ বিষয়ে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর ডেপুটি জেনারেল ম্যানেজার উৎপল মন্ডল জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রসহ সর্বত্র বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখা আমাদের অন্যতম লক্ষ্য। কোনো প্রকার যান্ত্রিক ত্রুটি যাতে নিরবিচ্ছিন্ন সরবরাহে বিঘ্ন না ঘটায়, সেজন্য আগেভাগেই মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম জোরদার করা হয়েছে। নির্বাচনের দিন পর্যন্ত এই তৎপরতা অব্যাহত থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে নির্বিঘ্ন দুর্গোৎসবে মতবিনিময় সভা

শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

শেরপুরে ইউএনওকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা

শেরপুরে দুই বিএনপি নেতাকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শুভেচ্ছা

শেরপুরে দিনেদুপুরে মাইক্রোবাসে স্কুলছাত্রী অপহরণ

শেরপুরে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে পড়ে শিশুর মৃত্যু

শেরপুরে ১০ সংগঠনের সমন্বয়ে ‘সম্মিলিত সাংস্কৃতিক জোট’-এর আহ্বায়ক কমিটি গঠন

শেরপুরে আন্ডারপাসে অবৈধ দোকান উচ্ছেদ করে সৌন্দর্যবর্ধন

শেরপুরে মোটরে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

