সাজেকে অবরোধকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি

রাঙামাটির সাজেকে সড়ক অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপদে ফিরিয়ে নেওয়ার উদ্যোগকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও অবরোধকারীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের উজোবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকাল সাড়ে আটটার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তায় সাজেক থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা শুরু করেন প্রায় তিন হাজার পর্যটক। তাঁদের বহনকারী গাড়িবহর উজোবাজার এলাকায় পৌঁছালে অবরোধকারীরা বাধা দেন। এ সময় সড়কে দেওয়া ব্যারিকেড সরিয়ে গাড়িগুলো সামনে এগিয়ে নেওয়ার চেষ্টা করা হলে গোলাগুলি শুরু হয়।
সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, পর্যটকেরা নিরাপদে খাগড়াছড়ির দিঘীনালায় পৌঁছেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রামের দুটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠনের বিরোধের জেরে সাজেক সড়কে অবরোধ চলছে। সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এ কর্মসূচির ডাক দেয়। এর ফলে সাজেকে বেড়াতে যাওয়া পর্যটকদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়।
এদিকে, এ ঘটনায় জনসংহতি সমিতির বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক সজীব চাকমা। তিনি বলেন, এসব ইউপিডিএফের ষড়যন্ত্রমূলক অপপ্রচার। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে সাজেকে ইউপিডিএফ যে সন্ত্রাসী তৎপরতা ও জনগণের ওপর নির্যাতন চালাচ্ছে, সেখান থেকে মানুষের দৃষ্টি সরাতেই তারা এ ধরনের কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

স্থানীয় সরকার নির্বাচন সেপ্টেম্বর-অক্টোবর থেকে শুরু হবে: প্রতিমন্ত্রী

কৃষক গ্রেপ্তারের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ, ১০ কিলোমিটার যানজট

কিশোরগঞ্জের ভৈরবে কলেজছাত্র হত্যার বিচারের দাবিতে রেললাইন অবরোধ

নির্বাচনের দায়িত্বে কোনো আওয়ামী লীগের দোসর নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা পর্যাপ্ত নয়: আসিফ মাহমুদ

উচ্চশিক্ষাসহ ৮ দফা দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ শিক্ষার্থীদের

আগামী নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় পরীক্ষা: পররাষ্ট্র উপদেষ্টা

ভাঙ্গায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ, আটক ৩

‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

