‘ঢাকা লকডাউন’ ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। ওইদিন পরিস্থিতি স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের কর্মসূচি নিয়ে সরকার সতর্ক রয়েছে। কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড সহ্য করা হবে না।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কের ধারে পেট্রোল বিক্রি বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি, সন্দেহভাজন কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অস্ত্র উদ্ধারের কার্যক্রম অব্যাহত রয়েছে। কিছু এলাকায় বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। জনগণের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে।”
তিনি আরও বলেন, “সন্ত্রাসীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। অনেকে অভিযোগ করেন, সন্ত্রাসীরা সহজে জামিন পেয়ে যায়। আমরা অনুরোধ করবো, যেন এমন অপরাধীরা সহজে জামিন না পায়।”
নির্বাচন প্রস্তুতি প্রসঙ্গে, নির্বাচন সামনে রেখে সরকারের প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের নির্বাচনের প্রস্তুতি মোটামুটি সন্তোষজনক। প্রস্তুতি শেষ হলে আমরা একটি মহড়াও দেব।”
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নৌবাহিনীর নতুন প্রধানকে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

ধরা পড়ার আগে রোমান্টিক, ধরা পড়লে কয় বউ: এমপি নজরুলকে তাহেরী

আ. লীগের মনোনয়ন অনুষ্ঠানে ইউনিফর্ম পরে উপস্থিত, অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসর

বদলে যাচ্ছে ই-পাসপোর্ট, যুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি

পাঁচ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা, বাড়ছে নদ-নদীর পানি

শাপলা চত্বরের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা, শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নিতে প্রতি ১০ কিলোমিটারে থাকবে অ্যাম্বুল্যান্স

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা-ঘোরাঘুরি নিষিদ্ধ

চীনের ব্যবসায়িক অগ্রগতিতে পাশে থাকবে বাংলাদেশ: মির্জা ফখরুল

