গেরিলা প্রশিক্ষণের ঘটনায় মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া ৫ দিনের রিমান্ডে

গেরিলা প্রশিক্ষণ ও গোপন বৈঠকের ঘটনায় অভিযুক্ত মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ঢাকা মহানগর হাকিম সেফাতুল্লাহর আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষ জামিন ও রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক মাইয়া জাফরিনের জামিন নামঞ্জুর করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে, মেজর সাদিকের স্ত্রী সুমাইয়া জাফরিনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক করে। পরে তাকে ভাটারা থানায় দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখানো হয়।

]গত ১ আগস্ট রাজধানীর বসুন্ধরা এলাকায় অবস্থিত একটি কনভেনশন সেন্টারে গোপন বৈঠক থেকে। সেখান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের ২২ নেতাকর্মীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ভাটারা থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। এই মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ।
প্রসঙ্গত, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মেজর (অব.) সাদিককে গত ১৭ জুলাই রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। মেজর সাদিকের বিরুদ্ধে সেনাবাহিনীর প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে পরবর্তী কার্যক্রম চালানো হচ্ছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন

আ. লীগ নিষিদ্ধ করেই গেছে, বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: প্রতিমন্ত্রী

গ্যাস ও বিদ্যুৎ সংকট আগামীকাল রাতেই আগের অবস্থায় ফিরবে: এফবিসিসিআই প্রশাসক

সাক্ষীদের হুমকি দিয়ে বিচার বাধাগ্রস্ত করা যাবে না: চিফ প্রসিকিউটর

ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক

দেশে সারের কোনো সংকট নেই, একটি দুষ্টচক্র মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী

সরকারের ৬ মাসে খাদ্যশস্যের মজুত বেড়েছে দেড় লাখ টন

আগামী ৩ মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার: প্রধানমন্ত্রী

