খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

বাগেরহাটের চিতলমারী উপজেলায় বসতঘরের খাটের নিচ থেকে খাদিজা আক্তার নামের ৩ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামে নিজ বাড়ি থেকে ওই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নিহত শিশুর সৎমা আয়শা খাতুনকে (২৩) আটক করেছে পুলিশ।
নিহত শিশু খাদিজা উপজেলার চরবানিয়ারী ইউনিয়নের চরডাকাতিয়া গ্রামের মো: তুহিন শেখের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, নিহত খাদিজার আপন মা প্রায় দেড় বছর আগে অন্যত্র গিয়ে বিয়ে করেছেন। এক মাস আগে খাদিজার বাবা তুহিন শেখ আয়শা খাতুনকে বিয়ে করেন। আর বিয়ের এক মাসের মাথায় শিশু খাদিজার মরদেহ উদ্ধার করল পুলিশ।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার রায় জানিয়েছেন, স্থানীয়দের থেকে খবর পেয়ে খাটের নিচ থেকে শিশু খাদিজার মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিহত শিশুর সৎমা আয়শা খাতুনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

নওগাঁয় ছোট যমুনা নদী থেকে নিখোঁজ গৃহবধূর মরদেহ উদ্ধার

বগুড়ায় অটোরিকশা ছিনতাই, চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ

রুমে মিলল চিরকুট, মসজিদে মিলল ঝুলন্ত ইমামের মরদেহ

বগুড়ায় বিদ্যালয়ের সামনে যুবককে কুপিয়ে হত্যা

বগুড়ায় হাতুড়ির আঘাতে মিল মালিক দিয়ে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জে জমি নিয়ে সংঘর্ষে যুবকের মৃত্যু, আহত অন্তত ১৫

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

নওগাঁয় মাদকাসক্ত ছেলের মারধরে রিকশা চালক বাবার মৃত্যু

বগুড়ায় মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেফতার

