মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

বাগেরহাটের মোংলায় জাতীয়তাবাদী মহিলা দলের এক নেত্রীর বসতঘর থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনী। এ সময় পালানোর চেষ্টা করলে ওই নেত্রীর স্বামীকে ধাওয়া করে গ্রেফতার করা হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) রাতে মোংলা উপজেলার চিলা বাজার সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়। উদ্ধার করা ১৯৭ বোতল বিদেশি মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা বলে জানানো হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তির নাম অভিজিৎ পাড়ই শান্ত। তিনি মোংলা থানার চাঁদপাই ইউনিয়নের দক্ষিণ কাইনমারী গ্রামের পিতর পাড়ইয়ের ছেলে। তার স্ত্রী তানিয়া বিশ্বাস লিথি মোংলা উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভাপতি।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাতে তানিয়া বিশ্বাস লিথির উপস্থিতিতেই তার বসতঘরে অভিযান চালায় উপকূল রক্ষী বাহিনীর পশ্চিম অঞ্চল। বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে শান্ত পাড়ই দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।
বাড়ি থেকে মাদকদ্রব্য উদ্ধারের বিষয়টি স্বীকার করেছেন তানিয়া বিশ্বাস লিথি। তিনি বলেন, তার স্বামী ওয়ার্ড বিএনপির সদস্য। তবে উদ্ধার হওয়া বিপুল পরিমাণ বিদেশি মদ তাদের নয়। তার স্বামীর পরিচিত এক ব্যক্তি এগুলো সাময়িকভাবে তাদের বাড়িতে রাখতে দিয়েছিলেন। তবে তিনি ওই ব্যক্তির নাম প্রকাশ করেননি।
এ বিষয়ে মোংলা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক লিপি বেগম বলেন, অপরাধ করলে কেউ দলের পরিচয়ে ছাড় পাবে না। মাদকের সঙ্গে জড়িত থাকলে আইন অনুযায়ী সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, দলের শীর্ষ নেতৃত্ব মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে। তাই বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামের আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদসহ আটক ১

বাবার দাফন শেষে পরীক্ষা দেওয়া সেই ইকনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

খাটের নিচ থেকে তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার, সৎমা আটক

যাত্রীবাহী বাস উল্টে নারীসহ দুইজন নিহত , আহত ১৫

