চট্টগ্রামের আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদসহ আটক ১

চট্টগ্রামের আনোয়ারায় ১৭ লাখ টাকা মূল্যের ১৯০ বোতল বিদেশি মদসহ আমির হোসেন (১৯) নামে এক পিকআপ চালককে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত ২টার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোবাদিয়া সড়কে একটি পিকআপের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। আটককৃত আমির হোসেন খাগড়াছড়ির মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের মো: কামাল উদ্দিনের ছেলে।

চট্টগ্রামের আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদসহ পিককাপ চালক আটক বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, জাহাজ থেকে এসব মদ খালাস হয়ে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি। আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় এনসিপি কর্মী নিহত

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

বগুড়ার ধুনটে তদন্তে গিয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে সম্পর্কের অভিযোগ, এসআই প্রত্যাহার

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

শিশু সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই মা গ্রেপ্তার

