রাঙামাটিতে নারী ভিক্ষুককে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ, দুই যুবক আটক

রাঙামাটির লংগদু উপজেলায় এক নারীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার রাতে উপজেলার বাইট্টা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আটককৃতরা হলেন, বাইট্টা পাড়া গ্রামের ইসমাইল (৩০) ও একই এলাকার নাছির (৩২)। ভুক্তভোগী নারীর বয়স ৩৫ বছর। তিনি চট্টগ্রামের রাঙ্গুনিয়া এলাকার বাসিন্দা। শারীরিক ও মানসিক অসুস্থতার কারণে তিনি ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত আটটার দিকে বাইট্টা পাড়া বাজারের আনসার ক্যাম্পসংলগ্ন এলাকায় ওই নারীকে একটি অটোরিকশায় তুলে নেওয়া হয়। তার অভিযোগ, অভিযুক্ত দুজন গলায় ছুরি ধরে তাকে ভয় দেখান। পরে তাঁকে ইসমাইলের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী জানান, সেখানে তার মুখ চেপে ধরে ইসমাইল ও নাছির তাকে ধর্ষণ করেন।
ঘটনাটি জানতে পেরে স্থানীয় লোকজন ইসমাইলের বাড়ির সামনে জড়ো হন। পরে তাঁরা ঘরের ভেতর থেকে ওই নারীকে উদ্ধার করেন। এ সময় ইসমাইল ও নাছিরকে আটক করে বাইট্টা পাড়া বাজারে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে লংগদু থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে হেফাজতে নেয়। পরে তাঁদের থানায় নিয়ে যাওয়া হয়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেল বিএসএফ, জবাবে দুই ভারতীয়কে ধরে আনলেন গ্রামবাসী

বগুড়ায় সিলগালা হোটেলে অবৈধ কার্যক্রম, নারীসহ আটক ২০

শিশুশিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

চুরি করতে ঢুকে হাতেনাতে আটক, ন্যাড়া করে দিলেন গ্রামবাসী

ফটিকছড়ি সীমান্তে ভারতীয় যুবক আটক

কক্সবাজার হাসপাতালে ১৭ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শেরপুরে চোর সন্দেহে যুবক আটক

বগুড়ায় নবজাতককে গলা কেটে পুকুরে নিক্ষেপ, মা ও সৎ বাবা আটক

বাসায় ডেকে কলেজছাত্রী হত্যা, প্রেমিক আটক

