নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবারকে অর্থ সহায়তা জামায়াতের

গাজীপুরে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের আন্দোলনের সময় হামলায় নিহত পোশাকশ্রমিক তৌফিক হোসেনের পরিবারের পাশে দাঁড়িয়েছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে নিহতের পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে তৌফিকের বাড়িতে গিয়ে এ সহায়তা তুলে দেন স্থানীয় নেতারা।
দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা তৌফিকের বাড়িতে যান। সেখানে তাঁরা নিহতের স্ত্রী সেতু মনি, ভাই হারুন উর রশিদসহ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাঁরা পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে জামায়াতের পক্ষ থেকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়।
এ সময় ভিডিও কলের মাধ্যমে তৌফিকের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। একই সঙ্গে পরিবারের পাশে থাকার এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
তৌফিকের হত্যাকারীদের বিচারের দাবিতে বিভিন্ন মহলে আলোচনা করবেন বলেও পরিবারের সদস্যদের জানান জামায়াতের আমির।
সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর গাইবান্ধা জেলা আমির আব্দুল করিম এমপি, সাবেক জেলা আমির ডা. আব্দুর রহিম সরকার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন্নবী প্রধান, গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের আমির আবুল হোসেন সরকার ও সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

রামিসা ধর্ষণ-হত্যা মামলায় আসামি সোহেল ও তার স্ত্রীর বিরুদ্ধে বিচার শুরু

ইউনূসের ফ্রান্স সফর নিয়ে গোলাম মাওলা রনির চাঞ্চল্যকর মন্তব্য

শেরপুরে ছাত্রদলের পক্ষ থেকে পূজামণ্ডপে অর্থিক সহায়তা প্রদান

আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে: উপদেষ্টা

গাইবান্ধায় ছেলে সেজে তরুণীকে বিয়ে, ৫ মাস সংসারের পর গ্রাম্য সালিশ

গাইবান্ধায় ছেলে সেজে তরুণীকে বিয়ে, ৫ মাস সংসারের পর গ্রাম্য সালিশ

অর্থ পাচার মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গাইবান্ধায় সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

