আন্দোলনে নিহত ১০৫ শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে: উপদেষ্টা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই-আগস্ট মাসে নিহত ১০৫ জন শিশুর পরিবারকে ৫০ হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হবে বলে মন্তব্য করেছেন অন্তবর্তী সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ। রবিবার (০৬ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা শারমীন মুরশিদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত অন্তত ১০৫ জন শিশুর মৃত্যু হয়েছে। তাদের প্রত্যেক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
তিনি আরও বলেন, বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতা মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সকল সুবিধাভোগীর ৪৩ শতাংশ মানুষ এই সুবিধা পাওয়ার যোগ্য নয়। বিশ্বব্যাংক এই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। ত্রুটিমুক্ত করার পরামর্শ দিয়েছে। সরকার এটি আমলে নিয়ে কাজ করছে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য স্থিতিশীল হলে দেশেও সুফল মিলবে: জ্বালানি প্রতিমন্ত্রী

জাতিসংঘে বিশ্বশান্তি, গণতন্ত্র ও জলবায়ু ইস্যুতে কথা বলেছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

স্থানীয় সরকারের সাড়ে ৬ হাজার প্রতিষ্ঠানে সোলার স্থাপন, ৩৭০ কোটি টাকা বরাদ্দ: প্রতিমন্ত্রী

আজ সিঙ্গেল দিবস

বাসের ভাড়া বাড়ল, নতুন ভাড়া কত?

আজ বিশ্ব বাঁশ দিবস

লন্ডনগামী বিমানে মাঝ আকাশে দুই যাত্রীর মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

