গাইবান্ধায় সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

গাইবান্ধায় বালাসী ঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত সড়ক ও রেলসেতু দ্রুত বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (২ নভেম্বর) রাতে ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের পাড়ের বালাসী ঘাটে এই মশাল প্রজ্বালন কর্মসূচি আয়োজন করা হয়। এতে এলাকাবাসীসহ বহু মানুষ অংশ নেন।
এ সময় আইসো বাহে, বালাসী বাঁচাই, বাস্তবায়ন চাই, দিতে হবে এই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
‘বালাসী বাচাই আন্দোলনে’র কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম হুনান হক্কানী, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম বকশী এবং পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক নজর বীন কেনান হক্কানীসহ আরও অনেকে মশাল প্রজ্বালন কর্মসূচিতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, বালাসী সড়ক ও রেলসেতু বাস্তবায়ন করতে হবে। এটি বাস্তবায়ন হলে গাইবান্ধা ও জামালপুরসহ উত্তরবঙ্গের সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। এতে অর্থনীতি, কৃষি ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

অর্থ পাচার মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন ট্রেনচালক

গাঁজা পাচারকালে পুলিশের এএসআই গ্রেফতার

হত্যা মামলায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল গ্রেফতার

গাইবান্ধায় টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি

জুয়া খেলার সরঞ্জামসহ ৮ জুয়াড়ি আটক

গাইবান্ধায় ট্রাক চাপায় সাবেক সেনা সদস্য নিহত

পুকুরের পানিতে চুবিয়ে শিশু কন্যা হত্যা, সৎ মা আটক

