গাইবান্ধায় ছেলে সেজে তরুণীকে বিয়ে, ৫ মাস সংসারের পর গ্রাম্য সালিশ

গাইবান্ধার পলাশবাড়ীতে পুরুষ পরিচয়ে অন্য এক তরুণীকে বিয়ে করার অভিযোগে এক তরুণীকে গ্রাম্য সালিশে বেত্রাঘাত, কান ধরে উঠবস এবং তওবা পড়ানোর ঘটনা ঘটেছে। উপজেলার বরিশাল ইউনিয়নের বরিশাল গ্রামে শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে আয়োজিত এক সালিশ বৈঠকে এ ঘটনা ঘটে।
কাবিননামা ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল গ্রামের ইব্রাহিম খলিলের মেয়ে চাঁদনী আক্তার 'রাসেল' নাম ধারণ করে গত ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে আদালতের এফিডেভিট ও কাবিনের মাধ্যমে বিয়ে করেন। প্রায় পাঁচ মাস ধরে তারা একসঙ্গে সংসার করে আসছিলেন। সমকামী এই তরুণী নিজের নাম ও পরিচয় পরিবর্তন করে সামাজিক গ্রহণযোগ্যতা পাওয়ার আশায় এই বিয়ের পদক্ষেপ নিয়েছিলেন বলে স্থানীয় সূত্রে জানা যায়।
চাঁদনীর এই আচরণের বিষয়টি প্রথমে তার বাবা টের পাওয়ার পর ঘটনাটি জানাজানি হয় এবং এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে জুমার নামাজের পর বিষয়টি সুরাহা করার উদ্দেশ্যে স্থানীয়রা এক সালিশ বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে এলাকাবাসী ছাড়াও স্থানীয় মসজিদের ইমাম এবং মসজিদ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সালিশে কনে লাবনীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটানো হয়।
সালিশের প্রত্যক্ষদর্শী হাসান জানান, উপস্থিত লোকজনের সামনেই বাঁশের কঞ্চি বা বেত দিয়ে চাঁদনীকে মারধর করা হয় এবং কান ধরে উঠবস করানো হয়। পাশাপাশি তাকে ভবিষ্যতে শার্ট-প্যান্ট না পরার নির্দেশ দেন সালিশের বিচারকরা। এ সময় চাঁদনী নিজের ভুল স্বীকার করে সকলের কাছে ক্ষমা চান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশরাফুল ইসলাম জানান, দুজন নারী বিয়ে করে সংসার করার কথা তিনি শুনেছেন, তবে সালিশ বৈঠকে তিনি উপস্থিত ছিলেন না। অন্যদিকে বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, বিষয়টি সম্পর্কে তিনি পূর্বে অবগত ছিলেন না এবং সাংবাদিকদের মাধ্যমেই প্রথম শুনেছেন।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ার আলম খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ঘটনাটি পুলিশের নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি; অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

শেরপুরে ইলেকট্রনিক্স গোডাউনে আগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি

গাইবান্ধায় ছেলে সেজে তরুণীকে বিয়ে, ৫ মাস সংসারের পর গ্রাম্য সালিশ

অর্থ পাচার মামলায় রামমূর্তি নির্মাণের উদ্যোক্তা হরিদাস চার দিনের রিমান্ডে

মানি লন্ডারিং মামলায় পলাশবাড়ীর আলোচিত হরিদাস গ্রেফতার

গাইবান্ধায় সড়ক ও রেলসেতু বাস্তবায়নের দাবিতে মশাল প্রজ্বালন

চলন্ত ট্রেন থেকে ঝুলন্ত নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করলেন ট্রেনচালক

গাঁজা পাচারকালে পুলিশের এএসআই গ্রেফতার

হত্যা মামলায় ‘সি ইউ নট ফর মাইন্ড’ খ্যাত শ্যামল গ্রেফতার

গাইবান্ধায় টার্মিনাল থেকে যাত্রীবাহী বাস চুরি

