শেরপুরে ছাত্রদলের পক্ষ থেকে পূজামণ্ডপে অর্থিক সহায়তা প্রদান

বগুড়ার শেরপুরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে ছাত্রদলের পক্ষ থেকে পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে ছাত্রদল নেতা এস এম ফারহান লাবিবের নেতৃত্বে পৌর শহরের জুনিয়র টাউন বারোয়ারী, রাজধানী, আনন্দ আশ্রম, শ্রীরামপুর পাড়া বারোয়ারী মণ্ডপ সহ বিভিন্ন মণ্ডপে এই সহায়তা প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ছাত্রনেতা মো: সামিউল ইসলাম, নূর মোহাম্মদ, বিশাল, মির্জা, ইউসুফ খান সহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

ছাত্রনেতা ফারহান লাবিব বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার দেশ সবার, ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই শেরপুরে পূর্বের ন্যায় শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন করতে ছাত্রদল সবসময় পাশে আছে এবং থাকবে।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

বগুড়ায় পুলিশের পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, ৮৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ৪

নন্দীগ্রামে মিনি ট্রাকের সঙ্গে ভটভটির সংঘর্ষ, হাসপাতালে দুই গরু ব্যবসায়ী

২৫ বছরের অপেক্ষা শেষে যাত্রা শুরু করতে যাচ্ছে বগুড়া বিশ্ববিদ্যালয়

বগুড়ায় শ্যালিকাকে ধর্ষণের মামলায় দুলাভাইয়ের যাবজ্জীবন

গাবতলীতে ‘খাদিজা ফিলিং স্টেশন’ ও ‘নিউ মডেল দই ঘর’কে জরিমানা

গাবতলীর স্বর্ণা বেকারী’তে মিলল পোড়া তেল ও ক্ষতিকর লবণ

বগুড়া কারাগারে অসুস্থ হয়ে সাবেক যুবলীগ নেতার মৃত্যু

বগুড়ার উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে হবে: আতিকুর রহমান রুমন

বগুড়ায় অনলাইন প্রতারণার অভিযোগে তিনজন গ্রেপ্তার

