৩০ হাজার টাকায় শিশুপুত্রকে বিক্রির অভিযোগ মায়ের বিরুদ্ধে

বাগেরহাটের মোড়েলগঞ্জে অভাবের কারণে নিজের শিশুপুত্রকে ৩০ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বুধবার বিকেলে প্রতিবেশী এক নারী ও শিশুটির নানার সহযোগিতায় মোংলার এক নিঃসন্তান ব্যক্তির কাছে শিশুটিকে হস্তান্তর করা হয় বলে জানা গেছে। ঘটনাটি জানার পর বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।
শিশুটির মা আনিকা আক্তারের (১৮) বাড়ি মোড়েলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে। প্রায় দুই বছর আগে চট্টগ্রামের হাসান চৌধুরীর সঙ্গে তাঁর বিয়ে হয়। তাঁদের সংসারে একটি ছেলেসন্তানের জন্ম হয়। পরে পারিবারিক কারণে স্বামীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে সন্তানকে নিয়ে বাবার বাড়িতে ফিরে আসেন আনিকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাবার বাড়িতে আর্থিক সংকটের মধ্যে পড়েন আনিকা। শিশুর খাবার ও চিকিৎসার খরচ চালাতে না পারায় তাঁকে অন্যের কাছে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। এরপর বুধবার বিকেলে প্রতিবেশী নাছির শিকদারের স্ত্রী এবং আনিকার বাবা পলাশ শেখের সহযোগিতায় মোংলার এক নিঃসন্তান ব্যক্তির কাছে ৩০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে আনিকা বলেন, ‘আমার বাচ্চাকে খাওয়ানো ও চিকিৎসার খরচ চালাতে পারি না বলে ৩০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছি।’
ঘটনার বিষয়ে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাবিবুল্লাহ বলেন, এ ধরনের একটি তথ্য তিনি পেয়েছেন। শনিবার সংশ্লিষ্ট ব্যক্তিদের ডাকা হয়েছে। বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাঠক মন্তব্য (০টি মন্তব্য)
প্রথম পাঠক হিসেবে মতামত দিন
সর্বশেষ সংবাদের আপডেট পান
ইমেইল নিউজলেটার ফিচারটি শীঘ্রই চালু হবে।
শীঘ্রই আসছে
পঠিতব্য আরও খবর (আপনাদের জন্য প্রস্তাবিত)

সাফ ফাইনালে ভারতের কাছে হেরে হ্যাটট্রিক শিরোপার স্বপ্নভঙ্গ বাংলাদেশের

১০০ টাকা চাওয়ায় মায়ের সঙ্গে অভিমান, পরে ঘরে মিলল পিংকির মরদেহ

বাবার দাফন শেষে পরীক্ষা দেওয়া সেই ইকনের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

জাইমা রহমানের ছবি ব্যবহার করে আপত্তিকর পোস্ট, যুবক কারাগারে

বাগেরহাটে মাজারের দিঘিতে শিশুকে টেনে নিল কুমির

মহিলা দল নেত্রীর বাড়ি থেকে ১৯৭ বোতল বিদেশি মদ উদ্ধার, স্বামী গ্রেফতার

মায়ের কোল থেকে ট্রেনের নিচে পড়ে তিন বছরের শিশুর মৃত্যু

বাগেরহাটে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়িবহরে হামলা

যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্রসহ যুবলীগ নেতা আটক

